টিপিএফ বাংলা ডেস্ক: হাতে গোনা আর মাত্র কয়েক ঘণ্টা। রাত পোহালেই স্পষ্ট হবে— বাংলার মসনদে কে বসবে? ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সামগ্রিকভাবে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটগণনার দিন ধার্য হয়েছে ৪ মে। আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরই প্রকাশ্যে আসবে চূড়ান্ত রায়।
কড়া নিরাপত্তা ও কঠোর নজরদারির মধ্যেই শুরু হচ্ছে ভোটগণনা। নির্বাচন কমিশন গণনা প্রক্রিয়াকে অবাধ ও স্বচ্ছ রাখতে নিয়েছে একাধিক ব্যবস্থা। প্রতিটি গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জারি হয়েছে বিশেষ বিধিনিষেধ। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে গোটা প্রক্রিয়ার ওপর রাখা হচ্ছে সার্বক্ষণিক নজর।
নিরাপত্তায় রয়েছে ত্রিস্তরীয় বলয়। দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। শুধুমাত্র QR কোড-ভিত্তিক বৈধ পরিচয়পত্র থাকলেই গণনাকেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে। কাউন্টিং অবজারভার ও রিটার্নিং অফিসার ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
এখন শুধু সময়ের অপেক্ষা— কার হাতে উঠবে বাংলার ক্ষমতার ভার।
